জামালপুর সদর উপজেলায় মোবাইল চোর সন্দেহে ৩৫ বছরের এক যুবককে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার সকালে সদর উপজেলার লক্ষ্মীর চর ইউনিয়নের চর যথার্থপুর উজানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে ওই যুবকসহ তিনজন সদর উপজেলার চর যথার্থপুরের উজানপাড়া এলাকার কয়েকটি বাড়িতে মোবাইল ফোন চুরি করতে ঢোকেন বলে অভিযোগ তোলা হয়। এ সময় স্থানীয় লোকজন তাদের তিনজনকে ধাওয়া করে। এ সময় দুজন পালিয়ে গেলেও ওই য্বুককে ধরে তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও পেটানো হয়। পেটানোর একপর্যায়ে তার মৃত্যু হয়। জামালপুর সদর উপজেলার বারুয়ামারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহাজাদা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘চোর সন্দেহে তাকে ধরা হয়। পরে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়।
