ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাবেক নারী ওয়ার্ড কাউন্সিলর সুলতানা আহমেদ লিপিসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১১ নেতাকর্মী গ্রেপ্তার।
সোমবার (৪ আগস্ট) রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ৫ আগস্ট ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সারা দেশে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ।
এর আগে শনিবার সকাল থেকে রবিবার (৩ আগস্ট) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
