লিগস কাপ

অন্যদের ব্যর্থতায় তিনে রইলো মায়ামি

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০২:১৪ পিএম

লিগস কাপের পরের রাউন্ড অর্থাৎ কোয়ার্টার ফাইনালে খেলতে হলে ইন্টার মায়ামিকে থাকতে হবে এমএলএস এর ১৮ দলের মধ্যে শীর্ষ চারে। মায়ামি নিজেদের দুই ম্যাচ থেকে ৫ পয়েন্ট তুলে নিয়েছে।

তবে এমএলএসের অন্য তিন ক্লাব এলএ গ্যালাক্সি, সিনসিনাটি, নিউ ইয়র্ক রেড বুল এর সামনে সুযোগ ছিল মেসিদের সমান ৫ পয়েন্ট বা তার চেয়ে বেশি করার। তবে তিনটি দলই নির্ধারিত সময়ে ড্র করেও পেনাল্টিতে হেরে গেছে মেক্সিকোর ক্লাবের কাছে। এই তিন দলের হারের ফলে মায়ামি পয়েন্ট টেবিলের শীর্ষ চারের মধ্যেই রইলো। মায়ামি এখন আছে তিনে।

লিগস কাপে ম্যাচ নির্ধারিত সময়ে ম্যাচ জিতলে ৩ পয়েন্ট। নির্ধারিত সময়ে ড্র হলে ১ পয়েন্ট এবং এরপর টাইব্রেকারে জিতলে আরও ১ পয়েন্ট পাওয়া যায়। শেষ ম্যাচে মায়ামি খেলবে পুমাস ইউএনএম এর বিপক্ষে। নিজেদের তৃতীয় ম্যাচে জয় পেলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাবে মায়ামির।

লিগস কাপে খেলছে মোট ৩৬টি দল। এমএলএসের ১৮ ক্লাব এবং মেক্সিকোর ১৮ ক্লাব। প্রতিটি দল মোট তিনটি করে ম্যাচ খেলার পর নিজ নিজ পয়েন্ট টেবিলে শীর্ষ চারে থাকতে পারলেই মিলবে কোয়ার্টারের টিকিট। এমএলএস আর লিগ এমএক্স এর পয়েন্ট টেবিল আলাদা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত