নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশনের কাছে রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালা দিয়ে নাশকতার চেষ্টা করছিল দুর্বৃত্তরা। রবিবার (৩ আগস্ট) রাত ১০টার দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশনের পলাশীতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নলডাঙ্গা উপজেলার মাধনগর স্টেশনের দক্ষিণ পাশে এক পথচারী যাওয়ার পথে রেললাইনে শিকল প্যাঁচানো তালা অবস্থায় একজনকে দেখতে পান। তাৎক্ষনিক বিষয়টি তিনি স্থানীয় লোকজনকে ডেকে জানান। পরে খবর পেয়ে নলডাঙ্গা থানার পুলিশ ও স্টেশনমাস্টার ঘটনাস্থলে আসেন। এরপর এক মিস্ত্রির সাহায্যে তালাসহ শিকল কেটে তা সরানো হয়। এ ঘটনার পর থেকে কয়েকটি টি ট্রেন কয়েক ঘণ্টা দেরিতে গন্তব্য রুটে চলাচল করলেও বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
মাধনগর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার উজ্জ্বল আলী বলেন, বিষয়টি জানার পরই ঘটনাস্থলে গিয়ে শিকলসহ তালা কেটে লাইন থেকে সরিয়ে ফেলা হয়। তবে কেউ নাশকতার উদ্দেশ্য এমন কাজ করতে পারে বলে ধারণা করছি। তিনটি ট্রেন নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পর গন্তব্যে ছেড়ে যায়। রাত থেকেই ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে শিকলটি কেটে রেললাইন থেকে সরানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কে বা কারা নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
গ্রেফতারের পর হাতকড়াসহ পালিয়েছে আওয়ামী লীগ নেতা
গ্রেপ্তারের পর হ্যান্ডকাফসহ পালালেন আ. লীগ নেতা