তথ্য উপদেষ্টা

গণঅভ্যুত্থানকারীদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে চাই

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৮:০১ পিএম

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের স্মৃতি সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, তারা যে আকাঙ্ক্ষার বাংলাদেশ চেয়েছিলেন, আমরা সেই লক্ষ্যেই দেশ গড়ে তুলতে চাই।

আজ সোমবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর সার্কিট হাউজ রোডস্থ তথ্য ভবন প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে ডিএফপির আয়োজিত ‘প্রকাশনা উৎসব-২০২৫’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা জোর দিয়ে বলেন, গণঅভ্যুত্থানের চেতনা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

জুলাই চেতনা এখনও সক্রিয় উল্লেখ করে তিনি জানান, সরকারি উদ্যোগে গণঅভ্যুত্থানের নানা চিত্র, কর্ম, ছবি ও স্মৃতি সংরক্ষণ করা হচ্ছে। এ বিষয়ে আরও প্রকাশনা বের করা হবে।

অনুষ্ঠানের শেষে তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আরও চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত