কারাবন্দী ছাত্রদল নেতার মায়ের কবর জিয়ারত করলেন  ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৭:৫৯ পিএম

মুরাদনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কারাবন্দী নাজিম উদ্দিনের মায়ের কবর জিয়ারত ও তার স্বজনদের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। 

সোমবার (৪ আগস্ট) বিকালে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সাথে নিয়ে দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি গ্রামের কবরস্থানে গিয়ে কবর জিয়ারত ও মরহুমার মাগফেরাত কামনায় মোনাজাত করেন নাছির উদ্দিন নাছির। কবর জিয়ারত শেষে মুরাদনগর হিরারকান্দা গ্রামে নাজিমের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন ও তাদের খোঁজ খবর নেন। 

এসময় কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কারাবন্দী নাজিম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীর সাথে কুমিল্লা কারাগারে দেখা করেন তিনি।

উল্লেখ্য মুরাদনগর থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় নাজিম উদ্দিনসহ বিএনপির ১৩ নেতাকর্মী কুমিল্লা কারাগারে রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত