জুলাই সনদ স্বাক্ষর করতে বিএনপি রাজি : সালাহউদ্দিন

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৪:১৭ এএম

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করতে বিএনপি রাজি, এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের যে ‘জুলাই জাতীয় সনদ’ এর যে খসড়া আমাদের কাছে দেওয়া হয়েছে, সেটা আগামীকালকে (আজ) যদি আমাদের কাছে প্রেরণ করে কালকেই সই করব, যেকোনো মুহূর্তে আমরা সই করতে রাজি। এ বিষয়ে কোনো দ্বিমত নেই। যে সমস্ত বিষয়ে জাতীয় ঐকমত্য হয়েছে, কিছু কিছু বিষয়ে নোট অব ডিসেন্টসহ সেই কাগজ যখনই আমাদের কাছে দেবে আমরা সই করব। গতকাল সোমবার দুপুরে গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ এ কথা বলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত