বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, “জুলাই মাসকে ঐতিহাসিকভাবে ঘোষণা করতে হলে সেটি রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে হওয়া উচিত। আমরা প্রত্যাশা করি, বিএনপিসহ সব দলের সম্মিলিত সিদ্ধান্তেই এই ঘোষণা আসবে।”
তিনি আরও বলেন, “জুলাই ও আগস্টে যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জীবন দিয়েছেন কিংবা আহত হয়েছেন, তাদের পরিবারের পাশে বিএনপি সবসময়ই ছিল, আছে এবং থাকবে।”
মঙ্গলবার (৫ জুলাই) সকালে টাঙ্গাইলের সখীপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত বিজয় র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আহমেদ আযম খান বলেন, বিএনপি গত ১৭ বছরে যারা জেল খেটেছেন, আন্দোলনে অংশ নিয়েছেন, তাদের যথাযথ মূল্যায়ন এখনও হয়নি। এই অবস্থায় কাঙ্ক্ষিত সংস্কার আনতে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠন করা প্রয়োজন।
সখীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের সাবেক সভাপতি খোরশেদ আলম, আমজাদ হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক ছবুর রেজাসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশ ও র্যালিতে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে সখীপুর শহর মুখরিত হয়ে ওঠে।
নতুন সম্পর্কে ধানুশ!
‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে যাচ্ছে জামায়াত