কুষ্টিয়ায় অজ্ঞাত ২ নারীর লাশ উদ্ধার

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৫:৩৪ পিএম

কুষ্টিয়ার কোর্টপাড়া বারো শরিফ দরবারের পাশে একটি বাড়ির আঙিনা থেকে এবং মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে থেকে অজ্ঞাত দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, সকালে স্থানীয়দের দেওয়া সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীর ও মুখমন্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অন্যকোথাও হত্যা করে নিহতের লাশ এখানে ফেলে গিয়ে থাকতে পারে।

এ ছাড়া বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ির গ্যারেজের পেছন থেকে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত আরও এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে মিরপুর থানা পুলিশ। বুধবার সকালে ঘটনাস্থলে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের নাম পরিচয় এবং কিভাবে কারা তাকে হত্যা করে এখানে লাশ ফেলে গেছে সে বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ।

পৃথক দুই ২ অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত