নারায়ণগঞ্জে এক হকারের ঘুষিতে আরেক হকার নিহত

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০২:৪৯ পিএম

নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় সকালে ফুটপাতের দখলদারিত্ব নিয়ে ঝগড়ায় এক হকারের ঘুষিতে বিমান ওরফে ইমান নামে আরেক হকার নিহত হয়েছে। সে সিদ্ধিরগঞ্জ থানার জালকুঁড়ি এলাকার মৃত লুৎফরের ছেলে।

নিহত ইমানের স্ত্রী রোকেয়া বেগম জানান, তার স্বামী উকিলপাড়া ফুটপাতে মেহেদী, ফুল বিক্রি করে। গত কয়েকদিন ধরে আফজাল নামের এক হকার নেতা ইমানের জায়গায় গাউছকে বসানোর পায়তারা করছে।

বৃহস্পতিবার সকালে মেহেদী বিক্রি করছিলো ইমান এসময় গাউছ এসে তার মেহেদী ফেলে দেয়। এ নিয়ে তর্কের একপর্যায়ে গাউছ বিমানকে ঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে শহরের ৩০০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিনয় বাড়ৈ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত