পদ্মা সেতু সাইট অফিস

অডিট আপত্তি নিষ্পত্তিসংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৭:৪২ এএম

বাংলাদেশ সেতু কর্র্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতু সাইট অফিসে বাংলাদেশ সেতু কর্র্তৃপক্ষের মানব সম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ‘সেটেলমেন্ট অব অডিট অবজারভেশন’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আবদুর রউফ, সচিব, সেতু বিভাগ ও নির্বাহী পরিচালক, বাংলাদেশ সেতু কর্র্তৃপক্ষ। প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে ছিলেন মো. ইকবাল হোসেন, উপপরিচালক, পরিবহন অডিট অধিদপ্তর।

প্রধান অতিথির বক্তব্যে সচিব সরকারি অর্থের যথাযথ ব্যবহার ও অপচয় রোধ করার পাশাপাশি আর্থিক খাতে শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালন, দলিলাদি এবং নথিপত্র সংরক্ষণ করার নির্দেশনা প্রদান করেন। সরকারি বিধিবিধান মান্য করে অর্থ ব্যয়ের ওপর জোর দেন, যাতে ভবিষ্যতে অডিট আপত্তি না হয়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত