মাইলস্টোন ট্র্যাজেডি

নিহত মাসুমার ছেলের দায়িত্ব নিলেন তারেক রহমান

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৭:৪৪ এএম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে নিহত মাসুমা বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার সকালে উত্তরার দিয়াবাড়ির শুক্রভাঙ্গা এলাকায় নিহত মাসুমা বেগমের বাসায় যায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। তিনি মাসুমা বেগমের স্বামী মোহাম্মদ সেলিমের হাতে এককালীন আর্থিক সহায়তা তুলে দেন। রিজভী বলেন, ‘এনসিপির কিছু নেতা কক্সবাজারে গেছেন, তারা যেতেই পারেন। এতে কোনো অসুবিধা নেই। সেখানে যদি কোনো কূটনীতিকের সঙ্গে আপনাদের আলাপ-আলোচনা হয় বা কোনো প্রোগ্রাম হয়, তাও হতে পারে। কিন্তু মানুষের মনে সংশয় হচ্ছে, এই লুকোচুরি কেন? এটা করবেন না।’

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিহত মাসুমা বেগমের ছেলে মোহাম্মদ আবদুল্লাহর পড়াশোনার দায়িত্ব নিয়েছেন। মোহাম্মদ আবদুল্লাহ উত্তরার দিয়াবাড়ি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত