ডাকসু নির্বাচন

দলীয় প্যানেল ঘোষণা ইসলামী ছাত্র আন্দোলনের

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৭:৪৪ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে সবার আগে সম্ভাব্য প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে প্যানেলের ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মাহবুবুর রহমান নাহিয়ান।

ডাকসুতে ভিপি (সহসভাপতি) পদপ্রার্থী হিসেবে সংগঠনটির ঢাবি শাখার সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত, জিএস (জেনারেল সেক্রেটারি) হিসেবে ঢাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক খায়রুল আহসান মারজান এবং এজিএস (অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি) হিসেবে নির্বাচন করবেন সংগঠনটির ঢাবি শাখার বর্তমান সভাপতি সাইফ মুহাম্মদ আলাউদ্দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত