বিএনপি গণতান্ত্রিক নির্বাচিত সরকার চায়: রিতা

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৩:৫৯ পিএম

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা বলেছেন, বিএনপি গণতান্ত্রিক নির্বাচিত সরকার চাই। যার নেতৃত্ব দিবেন তারেক রহমান।

তিনি শুক্রবার (৮ আগস্ট) মানিকগঞ্জের সাটুরিয়ার জুলাই অভ্যুত্থানে শহীদ আফিকুল ইসলাম সাদের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও দোয়া শেষে স্থানীয় সাংবাদিকদেরও বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, সাদ তার বাবা মার বুক খালি করে দেশের জন্য জীবন দিয়ে গেছে। তার পরিবারকে সান্ত্বনা দেবার আমাদের ভাষা নেই। আজ আমরা বিএনপি পরিবার এই সূর্য সন্তানের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত ও দোয়া করতে আসছি। সন্তান হারানোর বেধনা একমাত্র তারা বুঝে। তার পরিবারের পক্ষ থেকে দুটি দাবী ছিল, একটি সাদ চত্বর, সেটা আমরা করেছি। আরেকটি দরগ্রাম কলেজের নতুন ভবনের নামকরণ। সেটা পরবর্তীতে করা হবে।

আফরোজা খান রিতা আরো বলে, পদ্মা-যমুনাসহ ১৪ টি নদ নদীর জেলা বেষ্টিত মানিকগঞ্জ। আশা করছি আগামী নির্বাচনের আগেই মানিকগঞ্জে নির্বাচনী আসন পুনরায় বিন্যাস হয়ে ৪টি হবে। তাহলে মানিকঞ্জবাসী সকল সুযোগ সুবিধা পাবে। আর সম্প্রতি আগের ৩ আসন ঠিক রেখেছে সেটা বৈষম্য করা হয়েছে। 

তিনি আরো বলেন, আগামী নির্বচনের জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমার মানিকগঞ্জ বিএনপি নেতা কর্মীরা ঐক্য রয়েছে। তাই আগামীতে ধানের শীষে ভোট দিতে মানিকগঞ্জবাসী মুখিয়ে রয়েছে। 

কবর জিয়ারত ও দোয়ার সময় আরো উপস্থিত ছিলেন, মানিকগঞ্জে জুলাই-আগস্টে শহীদ আফিকুল ইসলাম সাদের পিতা, ড. শফিকুল ইসলাম, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট আ.ফ.ম নূরতাজ আলম বাহার, জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সদস্য এ্যাডভোকেট আব্দুল আওয়াল, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আযাদ বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসিন উজ্জজামান, যুবদলের আহ্বায়ক আমির হামজা, শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান মিজান, কৃষকদলের সভাপতি বরকত মল্লিকসহ জেলা ও উপজেলা বিএনপির অংগ সংগঠনের নের্তৃবৃন্দ। 

উল্লেখ্য আফিকুল ইসলাম সাদ জুলাই অভ্যুত্থানে ৫ আগস্ট ঢাকা লং মার্চে ধামরাইয়ে পুলিশের গুলিতে আহত হয় পরে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট মৃত্যু বরণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত