গাজীপুর চন্দনা চৌরাস্তায় শুক্রবার সন্ধ্যায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের ব্যবহৃত মোবাইলটির সন্ধান পাওয়া যাচ্ছে না।
যে মোবাইলটি দিয়ে তুহিন সন্ত্রাসীদের কোপানোর দৃশ্যের ভিডিও চিত্র ধারণ করেছিলেন সেই মোবাইলটি বর্তমানে বন্ধ রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা বলেন, তুহিনের মোবাইলটি উদ্ধার করা গেলে আসামি সনাক্ত করতে সহায়ক হবে। কারণ সাংবাদিক তুহিন ওই মোবাইলটি দিয়ে কোপানোর দৃশ্যটি ধারণ করেছিলেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রবিউল ইসলাম বলেন, সাংবাদিক তুহিনের মোবাইলটি একটি হত্যা রহস্য উদঘাটনে একটি গুরুত্বপর্ণ আলামত। তাই মোবাইলটি উদ্ধারের চেষ্টা চলছে। মোবাইলটি পাওয়া গেলে তিনি কি ভিডিও করেছিলেন, কারা হত্যায় জড়িত চিহ্নিত করতে সহজ হবে।
সাংবাদিক তুহিনের ব্যবহৃত মোবাইলটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
