অভিনয় থেকে দূরে ক্যাটরিনা

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০১:১৩ এএম

বলিউড অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর অভিনয় অনেকটাই কমিয়ে দেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। মূলত বিয়ের পর স্বামী-সংসারেই বেশি সময় দিচ্ছেন তিনি। যদিও মাঝে-মধ্যে বেশ কয়েকটি অনুষ্ঠানে দেখা গেছে তাকে। সর্বশেষ  আড়াই বছরেরও বেশি সময় আগে ২০২৩ সালের ডিসেম্বরে মুক্তি ক্যাটরিনা অভিনীত সিনেমা ‘মেরি ক্রিসমাস’। এর পর থেকে এখন পর্যন্ত আর নতুন কোনো ছবি নেই অভিনেত্রীর। সিনেমার পর্দায় ‘চিকনি চামেলি’কে না পেয়ে অনেক ভক্ত-অনুরাগীদের মনে কৌতূহল জাগে, তবে কি বিয়ের পর ক্যাটরিনা অভিনয় থেকে বিরতি নিয়েছেন? নাকি একেবারেই সরে যাচ্ছেন? তবে ক্যাটরিনা জানিয়েছেন, সে রকম কিছুই না। অভিনয়ে আবার ফিরবেন। তবে এখনই নয়, বরং কমপক্ষে আরও বছর খানেক লাগবে তার প্রত্যাবর্তন করতে। কারণ আগামী নভেম্বরেই মা হতে যাচ্ছেন তিনি। মাতৃত্বকালীন অবসর কাটিয়ে সবকিছু সামলে তারপর কাজে ফিরবেন। বর্তমানে প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা ক্যাটরিনা। ক্রমেই স্ফীত হচ্ছে নায়িকার বেবিবাম্প। চলতে-ফিরতে অনেকটা কৌশলে নিজের উদর আড়াল করছেন তিনি। ক্যাটের এমন লুকোছাপা দেখে অনেকেই ধারণা করছেন, ২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশলকে বিয়ের সময়  ছিল কড়া নিরাপত্তা। এবার কি সন্তান জন্মের ক্ষেত্রেও একই ধরনের কড়াকড়ি বহাল রাখছেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত