সীমান্ত ব্যাংক পিএলসি-বিওয়াইডির সমঝোতা স্মারক স্বাক্ষর 

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পিএম

সীমান্ত ব্যাংক পিএলসি এবং বিওয়াইডি (সিজি রানার বিডি লিমিটেড) এর মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এই সমঝোতা স্মারকের আওতায় গ্রাহকরা বিওয়াইডি গাড়ি কেনার ক্ষেত্রে জিরো প্রসেসিং ফি এবং আকর্ষনীয় ইন্টারেস্ট রেটসহ বিশেষ সুবিধা উপভোগ করবেন ।

সীমান্ত ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আজীম এবং রানার গ্রুপের চেয়ারম্যান  হাফিজুর রহমান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক পিএলসির হেড অব বিজনেস মো. শহিদুল ইসলাম, হেড অব রিটেইল মোহাম্মদ মাসুদ সাজ্জাদ, হেড অব কার্ডস অ্যান্ড এডিসি শরীফ জহিরুল ইসলাম, সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার-কর্পোরেট ব্যাংকিং মেহমুদ রহমান, বিওয়াইডি (সিজি রানার বিডি লিমিটেড) এর প্রধান অর্থ কর্মকর্তা মো. ফেরদৌসুর রহমান, এফসিএ, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মিথুন ভট্টাচার্যসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ।   

সর্বশেষ সর্বাধিক পঠিত