সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্বে থাকা সকল চিকিৎসকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ শনিবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, অধ্যাপক ডা. এ টি এম ফরিদ উদ্দিনসহ একটি চিকিৎসক দল বিগত আট বছর ধরে আমার মায়ের অর্থাৎ সারা দেশের মানুষ যাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হিসেবে চেনে সেই মানুষটিকে চিকিৎসা দিয়েছেন। খালেদা জিয়ার সন্তান হিসেবে এবং পরিবারের সদস্য হয়েও আমরা যারা এই সময়ে দেশনেত্রী খালেদা জিয়ার পাশে থাকতে পারিনি, আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে এই চিকিৎসকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং পরিচালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান।
জাপার চেয়ারম্যান আনিসুল, মহাসচিব রুহুল আমীন
উরফির সঙ্গে প্রেম করতে বিয়ে ভেঙে দেন শিল্পপতি!