সংবিধান সংস্কার কমিশন সদস্য মঈন ফিরোজী বিএনপির মনোনয়ন প্রত্যাশী

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৭:৪৬ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান সংস্কার কমিশন সদস্য, ঝালকাঠি-১ (রাজাপুর- কাঠালিয়া) আসন থেকে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী। তিনি বলেছেন, নেতা নয়, আমাদের লক্ষ্য ও একমাত্র উদ্দেশ্য হলো ধানের শীষকে বিজয়ী করা। তাই দল যাকে মনোনয়ন দেবে আমরা তার পক্ষেই কাজ করবো।

শনিবার (০৯ আগস্ট) দুপুরে ঝালকাঠির রাজাপুর জেলখানা রোডস্থ একটি অভিজাত ক্যাফেতে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মনোনয়নে প্রতিযোগিতা থাকবে,একটি আসনে পাঁচ থেকে সাতজন নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তির প্রতিযেগিতা হয় সেখান থেকে ভালো প্রার্থী বের হয়ে আসার সুযোগ থাকে। দলের কাছে প্রত্যাশা থাকবে সবচেয়ে যোগ্য প্রার্থীর হাতে নেতৃত্ব দেয়া।

তিনি রাজাপুর-কাঠালিয়া আসনের উন্নয়ন, গণতন্ত্রের প্রসার ও সাংবাদিকদের ভূমিকা নিয়েও খোলামেলা আলোচনা করেন। তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের নিরপেক্ষ ও সাহসী সংবাদ প্রকাশের মাধ্যমেই দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত