নাঈমা করিমের দ্বিতীয় ইন্টারঅ্যাকটিভ ভার্চুয়াল রিয়ালিটি শর্ট ফিল্ম “মিরাজ” (Mirage, মরীচিকা) আনুষ্ঠানিকভাবে ভেনিস ফিল্ম ফেস্টিভালের প্রতিযোগিতা বিভাগে ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য আমন্ত্রিত হয়েছে। ভেনিস ফিল্ম ফেস্টিভাল, যা ভেনিস বিএনালের একটি অংশ, শিল্পজগতে একটি বিশেষ সম্মানজনক এবং প্রাচীন উৎসব, যা এ বছর ২৭ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ভেনিসের লিডো দ্বীপে অনুষ্ঠিত হবে।
৮২তম বিএনালেতে নির্বাচিত ৩০টি ইমারসিভ ফিল্মের মধ্যে “মিরাজ” একটি। এটি বিষণ্ণতা-আক্রান্ত একটি কিশোরীর মানসিক সংগ্রামের গল্প। নিজের অভিজ্ঞতা ও মা হিসেবে উপলব্ধি থেকে অনুপ্রাণিত হয়ে নাঈমা এই সংবেদনশীল শর্ট ফিল্মটি নির্মাণ করেছেন। বিষণ্ণতা নিয়ে সচেতনতা গড়ে তোলা ও আলোচনার সূচনা করাই এই ফিল্মের উদ্দেশ্য।
টিম:
নাঈমা করিম
ডিরেক্টর, কো-ক্রিয়েটর,
কো-রাইটার
আলীনা হানিফ
কো-ক্রিয়েটর
আরুশা হানিফ
কো-রাইটার
