বড়াইগ্রামে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১০:৪৬ এএম

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার ৮, ৯ ও ১০ নং ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসন, ড্রেন নির্মাণ ও রাস্তা পাকা করণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (১১ আগস্ট) সকালে বনপাড়া বাইপাস চত্তত্বে নাটোর-পাবনা মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনকালে বনপাড়া পৌর ক্লাবের সভাপতি হুমায়ন কবীর, ব্যবসায়ী বাবর আলী, সাবেক ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, সমাজসেবক আব্দুল হালিম, খোরশেদ ভূঁইয়া ও শহীদুল্লাহ মিয়াজী বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, পৌরসভার কালিকাপুর এলাকার তিনটি ওয়ার্ডে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা নেই। এতে প্রতি বছর বর্ষাকালে বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। এবারও টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে কৃষি ফসল নষ্ট হওয়াসহ মানুষজনের বসবাস করা কঠিন হয়ে পড়েছে। এছাড়া পৌরসভার অন্য এলাকায় যথাযথ উন্নয়ন করা হলেও এ তিনটি ওয়ার্ডের রাস্তাঘাটও ঠিকমতো পাকা করা হয়নি।

এ সময় বক্তারা এ এলাকার নাগরিকরা চরমভাবে বৈষম্যের শিকার হচ্ছেন দাবি করে অবিলম্বে উন্নত ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে দ্রুত জলাবদ্ধতা নিরসন ও অবহেলিত এ তিন ওয়ার্ডের রাস্তাঘাট পাকা করতে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। অন্যথায় আগামীতে মহাসড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত