বেনাপোলে বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত পলাতক ১১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ইসমাইল হোসেন (২৬), তহিদুল ইসলাম (২৪)। মাসুম হোসেন (৪০), মোমিনুর রহমান (২১), সোয়েব আক্তার (২৮), মিয়ারাজ হোসেন (৩০), নজরুল ইসলাম (৩৫) মাসুম শেখ (৩০), বাবু (৩০) আবু সাঈদ ব্যাপারী (২৬) ও রনি হোসেন (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিওিতে তারা জানতে পারে- গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিরা বেনাপোলের বিভিন্ন এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওইসব এলাকায় অভিযান চালিয়ে ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, তারা মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। সোমবার দুপুরে তাদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রামে পুকুরে বিষ দিয়ে ৩ লক্ষাধিক টাকার মাছ নিধন