অনুমোদনহীন উপকরণ ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিধি অনুযায়ী খাদ্য মোড়কীকরণ না করায় ফেনীর মেসার্স দিলদার ব্রেডকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১১ আগস্ট) দুপুরে অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, সোমবার দুপুরে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনুমোদনহীন উপকরণ ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিধি অনুযায়ী খাদ্য মোড়কীকরণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স দিলদার ব্রেডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে নির্দেশনা প্রদান করা হয়। এ সময় নিত্যপণ্যের বাজারেও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্স টিমের সদস্যরা ও ব্যাটালিয়ন আনসারের দল অংশগ্রহণ করে।
ফেনী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, অভিযানকালে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
ডিজিটাল সুরক্ষায় স্কুলছাত্রীদের জন্য বিশেষ উদ্যোগ তামিলনাড়ুতে
বিয়ের শর্তে স্ত্রীকে অভিনয় ছাড়তে বলেন মহেশ বাবু!