জুলাই মাসে ১৭৪ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত জুলাই মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭৪ কোটি ২৮ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে সোনা, রুপা, কাপড়, ওষুধ, প্রসাধনী, কাঠ, যানবাহন, মাদক ও অস্ত্র। এ সময় বাহিনীটি চোরাচালান ও মাদক পাচারের অভিযোগে ২১৩ জনকে আটক করেছে।
এ ছাড়া আলোচ্য সময়ে অবৈধ সীমান্ত অতিক্রমের দায়ে ২০৪ বাংলাদেশি এবং ৯ জন ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৫৪০ জন মিয়ানমার নাগরিককে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তি
