দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৭:৪৯ এএম

রাজধানীর মগবাজার দিলু রোড এলাকায় একটি বাসায় দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী ওই শিশুটিকে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার পর অভিযুক্ত বাবুল ব্যাপারীকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

ভিকটিম শিশুটির স্বজনরা জানান, তাদের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়। মগবাজার দিলু রোডে ভাড়া থাকেন। স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ে সে। হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজিব হোসেন জানান, শিশুটির নানা বাদী হয়ে গতকাল সোমবার থানায় একটি মামলা করেছেন। মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, গত ৮ আগস্ট দুপুরে প্রতিবেশী অভিযুক্ত বাবুল ব্যাপারী দিলু রোডের তার নিজের বাসায় ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এরপর তাকে ভয়ভীতি দেখিতে বাসায় পাঠিয়ে দেয়। পরে গত রবিবার শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা বিষয়টি শিশুটির কাছ থেকে জানতে পারেন। এরপর গতকাল মামলা করেন। মামলায় অভিযুক্ত বাবুল ব্যাপারীকে ধরা হয়। সে ‘জাতীয় জাদুঘরে’ চাকরি করে। বাবুল ঘটনার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত