স্বীকারোক্তিমূলক জবানবন্দি মেজর সাদিকের স্ত্রীর

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০৭:৩৯ এএম

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক গোপন বৈঠকের’ অভিযোগের মামলায় সেনাবাহিনীর মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিন দোষ স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল মঙ্গলবার তার পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক জবানবন্দি রেকর্ড করে আসামিকে কারাগারে পাঠান। মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. জেহাদ হোসেন জাফরিনের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৮ জুলাই ভাটারা থানা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে। বৈঠকে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে ৩০০-৪০০ জন অংশ নেন। তারা সেখানে সরকারবিরোধী সেøাগান দেন। বৈঠকে পরিকল্পনা করা হয়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবেন। তারা ঢাকার শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করবে। এ ঘটনায় ১৩ জুলাই ভাটারা থানার এসআই (উপপরিদর্শক) জ্যোতির্ময় ম-ল সন্ত্রাসবিরোধী আইনে এ মামলাটি করেন। এ ঘটনা জাফরিনের স্বামী মেজর সাদেক সেনাবাহিনীর হেফাজতে রয়েছে। এ ছাড়া এ মামলায় পুলিশ ২৩ জনকে আটক করেছে। তবে জাফরিনই প্রথম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত