ইসলামী আন্দোলনের হুঁশিয়ারি

নির্বাচন সুষ্ঠু না হলে পরিণতি হবে বিগত কমিশনের মতো

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৭:৩৮ এএম

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন যদি না দিতে পারেন, তাহলে বিগত নির্বাচন কমিশনের পরিণতি আপনাকে ভোগ করতে হবে বলে সিইসিকে সতর্ক করেছে ইসলামী আন্দোলন। দলটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ‘আপনার গলায় গামছা এবং মাজায় রশি লাগতে পারে। এই অবস্থাটা আপনি মনে রাখবেন।’

গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এমন দাবি করেন।

তিনি বলেন, ‘আমরা বলেছি যে আপনি যদি মনে করেন সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবেন, তাহলে আপনি নির্বাচন দেন। আর যদি আপনি মনে করেন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দিতে পারবেন না, তাহলে আপনি ঝুঁকি  নেবেন না।’ গাজী আতাউর রহমান বলেন,  বিগত সময়ে বাংলাদেশে যেসব নির্বাচন হয়েছে, সেখানে মূল সমস্যা ছিল নির্বাচন পদ্ধতিতে। তাই পিআর পদ্ধতির নির্বাচন আয়োজন আমাদের মৌলিক দাবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত