জামালপুরে গলায় চানাচুর আটকে ১১ মাস বয়সী শিশুর মৃত্যু 

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৮:৫৫ এএম

জামালপুর জেলার সরিষাবাড়ীতে গলায় চানাচুর আটকে ১১ মাস বয়সী সুমাইয়া খাতুন নামে এক শিশু মারা গেছে।

বুধবার (১৩ আগস্ট) রাতে পৌর এলাকার কোনাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। সুমাইয়া পৌরসভার মাইজবাড়ী এলাকার দিনমজুর সাইদুল রহমানের মেয়ে। 

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার সকালে শিশু সুমাইয়াকে সঙ্গে নিয়ে তার মা সকালে নানি বাড়ি বেড়াতে যায়। রাতে বিছানায় বসিয়ে শিশুটির মা ঘরে কাজ করতে ছিল। বিছানায় পড়ে থাকা চানাচুর মুখে দেয়। এ সময় চানাচুর গলায় আটকে যায়। বাড়ীর লোকজন গলায় আটকে যাওয়া চানাচুর বের করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসুদুর রহমান বলেন, গলায় খাবার আটকে পড়া সুমাইয়া নামে এক শিশু রোগীকে হাসপাতালে নিয়ে আসে তার বাবা। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত