খুলনায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৩:২১ পিএম

খুলনায় দেশি তৈরি অস্ত্র ও ৪ রাউন্ড গুলিসহ আমিরুল শেখ (৩৪) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে তাকে দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রাম থেকে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়। 

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেয়াড়া গ্রামে অভিযান চালিয়ে আমিরুল শেখকে গ্রেপ্তার করা হয়। এ সময় আমিরুলের স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির চিলেকোঠা থেকে ৪ রাউন্ড গুলি ও দেশি ছুরি উদ্ধার করা হয়। এ ঘটনায় দিঘলিয়া থানায় মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত