বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে যুবকের মৃত্যু

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৪:২৮ পিএম

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আমিরাঘোনা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ শাহেদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রা‌তে এ ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্টে নিহত শাহেদ পৌরসভা আমিরাঘোনা এলাকার আবু তৈয়বের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বুধব‌ার রা‌তে শাহেদ বা‌ড়ি‌তে বিদ্যুতের সুইচ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হ‌লে হাসপাতা‌লের জরুরি বিভা‌গে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার অ‌ঠিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার ব‌্যাপা‌রে অবগত ও এক‌টি অপমৃত‌্যু মামলা হ‌য়ে‌ছে ব‌লে জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত