সৈয়দপুরে দেশ রূপান্তরের হকার নাজমুল হক বাচ্চু মারা গেছেন

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৮:৩৫ পিএম

নীলফামারীর সৈয়দপুর উপজেলার দৈনিক দেশ রূপান্তরসহ বিভিন্ন সংবাদপত্রের হকার নাজমুল হক বাচ্চু (৪৬) বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে উপজেলা বাঙালীপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের নিজবাসভবনে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, মা, এক ভাই, অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙক্ষী ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ আছর মন্ডলপাড়া বায়তুন নুর জামে মসজিদ চত্বরে জানাজার শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, মরহুম নামজুল হক বাচ্চু ছিলেন বাঙ্গালীপুর ইউনিয়নের বাঙ্গালীপুর মন্ডলপাড়ার বাসিন্দা মরহুম রোস্তম আলী মন্ডলের জ্যেষ্ঠ পুত্র এবং সৈয়দপুরের দেশ রূপান্তরসহ বিভিন্ন সংবাদপত্রের এজেন্ট আলহাজ্ব মো. মজিদুল ইসলাম মন্ডলের ভাতিজা। বাচ্চুর অকাল মৃত্যুতে স্থানীয় প্রেস ক্লাব, পত্রিকা এজেন্ট, পত্রিকা হকার সমিতি শোক প্রকাশ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত