বাপাউবোর ডিজির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৮:১৮ এএম

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ গত বুধবার গ্রিনরোডের পানি ভবনে কর্মকর্তা/কর্মচারীদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা করেছেন। সভায় ঢাকার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা সরাসরি এবং ফিল্ড দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অনলাইনে যুক্ত থেকে অংশগ্রহণ করেন। ওই সভায় তিনি বোর্ডের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার নিমিত্তে সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে গুরুত্বপূর্ণ ৩৯টি দিকনির্দেশনামূলক বিষয় উপস্থাপন করেন। বিশেষ করে কর্মকর্তা ও কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত