ধর্ম উপদেষ্টা বললেন

হজ কার্যক্রমে কেউ ঘুষ নিলে ফাঁসিতে ঝোলানো হবে

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৮:২২ এএম

হজ কার্যক্রমে মন্ত্রণালয় থেকে শুরু করে আশকোনা ক্যাম্প পর্যন্ত সরকারের কোনো কর্মকর্তা-কর্মচারী ঘুষ নিলে তাদের ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে বলে সতর্ক করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, আমার মন্ত্রণালয়ে দুর্নীতি চলবে না। হজ কার্যক্রমে কেউ যদি দুর্নীতি বা ঘুষ নেন তাদের ছাড় দেওয়া হবে না। এই বিষয়ে আপনারা (হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যরা) আমাকে সহযোগিতা করবেন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খালিদ হোসেন। এই সময় উপস্থিত ছিলেন হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ কমিটির অন্য সদস্যরা। খালিদ হোসেন বলেন, উড়োজাহাজের ভাড়া কমাতে আমরা কাজ শুরু করেছি। বিমানসহ হজে যুক্ত অন্য কোনো এয়ারলাইনসের সঙ্গে আমরা যখনই কথা বলব, তখন হাবের প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত রাখব, যেন তারা মতামত জানাতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত