খুলশী থানার ওসি প্রত্যাহার

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৮:২৯ এএম

চট্টগ্রাম নগরে ট্রাফিক পুলিশ বক্সে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগে খুলশী থানার ওসি আফতাব হোসেনকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। ওসি আফতাবকে প্রত্যাহার করার বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম। এর আগে গত বুধবার সন্ধ্যায় ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযানের সময় বন্দরের ঝাউতলা এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

সিএমপি সূত্র জানায়, পুলিশ কমিশনার হাসিব আজিজ এক অফিস আদেশের মাধ্যমে আফতাব হোসেনকে থানার দায়িত্ব থেকে অব্যাহতি দেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত রাখার নির্দেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত