চট্টগ্রামের বাঁশখালী গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকায় পূর্ব শত্রুতা ও মামলার জেরে মোজাহের আলী (৪৮) নামে এক ব্যক্তিকে খুন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত নয়টার দিকে সংঘটিত ঘটনায় নিহত মোজাহের আহমদ গন্ডামারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা এলাকায় মৃত শেয়ার আলীর পুত্র।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, কিছুদিন আগে মোজাহের আহমদের বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। সে ঘটনায় মোজাহের বাদী হয়ে ২৩ জনকে আসামি করে মামলা করলে সে ঘটনার ৩ জন আসামি বর্তমানে কারাগারে আছেন। বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে এ মামলার শুনানির আসামিদের জামিন নামঞ্জুর কারাগারে পাঠান।
এদিকে চট্টগ্রাম থেকে মামলা শেষে বৃহস্পতিবার রাত ৯টার দিকে নিজ বাড়ি এলাকার কাছাকাছি এলে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করে নিহতের মামা আবদুর রহমান। হামলায় ঘটনায় তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান মো. লেয়াকত আলী বলেন, খবর পেয়েছি। পূর্ব শত্রুতা ও মামলার জেরে এ ঘটনা হতে পারে। এর আগে তার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল একটি পক্ষ। আমি বর্তমানে এলাকার বাহিরে আছি তাই ঘটনার ব্যাপারে বিস্তারিত অবগত নই।
