সাটুরিয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৩:০১ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়ায় সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর একজন সিএনজি চালক গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১১টা ২০ মিনিটের দিকে উপজেলার দড়গ্রাম-সাটুরিয়া সড়কের দড়গ্রাম চেয়ারম্যান বাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। 

বিষয়টি সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম নিশ্চিত করে বলেন, দরগ্রাম চেয়ারম্যান বাড়ির মোড়ে বিপরীত দিক থেকে আসা  সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক রফিকুল ইসলাম (৪৫) নিহত হয়।

রফিকুল সাটুরিয়া উপজেলার গোপালপুর দক্ষিণ পাড়ার আজান মিয়ার পুত্র। একই ঘটনায় আহত হন অপর সিএনজি চালক বারেক। তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। 

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত