জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গলায় সুপারি আটকে সাফুয়ান নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরের দিকে উপজেলার আদারভিটা ইউনিয়নের পলিশা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সাফুয়ান ওই এলাকার জনি মিয়ার ছেলে।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ দুপুরে সাফুয়ান ঘরের মেঝেতে খেলা করছিল। এ সময় খেলার ছলে একটি সুপারি মুখে দিলে কিছুক্ষণ পরে তার শ্বাসকষ্ট শুরু হয় এবং ছটফট করতে থাকে। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাকিব হাসান পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু সাফুয়ানকে মৃত ঘোষণা করেন।
শিশু সাফুয়ানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক রাকিব হাসান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
শুরুতেই পাইরেসির শিকার ‘ওয়ার-২’
আল্লাহ ছাড়া কেউ ধানের শীষকে রুখতে পারবে না: ফারুক