আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৯:৩৮ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শুক্রবার (১৫ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানী থানার বঙ্গবন্ধু আওয়ামী সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম শাওন (৪৮), রাজধানীর হাতিরঝিল থানা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক শেখ কবির উদ্দিন (৬৩), বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা যুবলীগের ভাইস চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সহসভাপতি মো. রাসেল হাওলাদার (৪৩), তেজগাঁও থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হোসেন (বুলবুল, ২১), নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-ধর্ম সম্পাদক মনিরুজ্জামান (বাবু, ৩৮), সাতক্ষীরার আশাশুনি থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. শাহনেওয়াজ (৪৭)।

ডিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়ারীর ফোল্ডার স্ট্রিট থেকে শফিকুল ইসলাম শাওনকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগ। একই সময় মগবাজারে কবির উদ্দিনকে আটক করে ডিবি-মিরপুর বিভাগ। রাতে হাতিরঝিল থেকে রাসেল হাওলাদার ও রাশেদুল হোসেনকে গ্রেফতার করা হয়। এছাড়া মোহাম্মদপুর থেকে মনিরুজ্জামান এবং উত্তরা থেকে শাহনেওয়াজকে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ডিএমপি জানিয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত