রেগে লাল পরী

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৪:৩৫ পিএম

চলতি মাসের শুরু থেকেই মনটা খুব একটা ভালো নেই চিত্রনায়িকা পরীমনির। নানা কারণে সময়টাও অনুকূলে নেই। বেশ কিছুদিন আগে নিজে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। এবার গুরুতর অসুস্থ পরীমনির একমাত্র সন্তান পদ্ম। ১০২ জ্বরে ভুগছে সে। সন্তানের অসুস্থতায় রীতিমতো কপালে চিন্তার ভাঁজ পড়েছে অভিনেত্রীর। আর এই অবস্থাতেই রীতিমতো নেটিজেনদের ট্রলের শিকার হলেন তিনি। কিন্তু কেন? 

জানা গেছে, গত ১০ আগস্ট তার ছেলে শাহীম মুহাম্মদ পদ্মর তৃতীয় জন্মদিন। দিনটি উদযাপনের পর থেকেই বিভিন্ন সামাজিক মাধ্যমে সেই অনুষ্ঠানের ফুটেজ এবং ভিডিও ছড়িয়ে পড়ছে। রিল ভিডিওতে এসে নায়িকাকে নেটিজেনরা রীতিমতো আক্রমণ করেন। কেউ কেউ আবার কমেন্ট করেছেন সেখানে ‘কেউ আবার লিখেছেন আপনি এত টাকা পান কীভাবে?’ 

ব্যস, এতেই মেজাজ হারিয়েছেন পরীমনি। জ্বরে কাবু একরত্তির জ্বর মাপার পর সেই থার্মোমিটারের ছবি পোস্ট করে পরীমনি লিখেছেন, ‘ছেলের এমন জ্বর। একজন মায়ের এই অবস্থায় কি চলে জীবনে সেটা সেই মা-ই জানে শুধু। এর মধ্যে যে বা যারা আজকে আমার মাথা গরম করেছে তাদেরকে একটাকেও আমি ছাড়ছি না। তোদের ভাইরাল হওয়ার খুব দরকার না! দাঁড়া, করছি তোদের ভাইরাল।’ 

এর আগেও পরীমনি তার সন্তানদের নিয়ে কন্টেন্ট ব্যবসা বন্ধ করার অনুরোধ জানিয়েছিলেন। গত মাসে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে, তার সন্তানেরা কোনো ব্যবসায়িক উপাদান নয়। কিন্তু নিজের ব্যক্তিগত অনুষ্ঠানেও এই ধরনের কর্মকাণ্ড দেখে তিনি তার ক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারেননি। তার পোস্টে তিনি লেখেন, ‘তোমরা ভিখারির মতো মাসভরে কিছু ডলার কামাও।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত