রাস্তায় হেঁটে পানি বিক্রির সময় মোটরসাইকেল চাপায় নারীর মৃত্যু

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৮:৪৪ পিএম

রাজধানীর বেগুনবাড়িতে মোটরসাইকেলের ধাক্কায় বেলি বেগম (৪০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ফয়সাল (১৮) নামের এক যুবক। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তাদের হাসপাতালে নিয়ে আসা রাকিবা বেগম নামে এক নারী জানান, ওই বৃদ্ধা বেগুনবাড়ি বস্তিতে থাকেন এবং ফেরি করে পানি বিক্রি করেন। সন্ধ্যায় বেগুনবাড়ি বউবাজারে রাস্তায় হেঁটে হেঁটে পানি বিক্রি করার সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার সাথে সাথে মোটরসাইকেলের পিছনে তার কাপড় আটকে যায়। আর ছিটকে পড়ে রাস্তার পাশের একটি খুঁটির সাথে ধাক্কা লাগে চালকের। দেখতে পেয়ে তাদের প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ওই বৃদ্ধাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ওই নারীর স্বামী নেই। অনেক বছর যাবৎ বেগুনবাড়ি ও এর আশপাশে থাকেন।

আহত ফয়সালের বন্ধু সাইফুল ইসলাম ইয়াসিন জানান, ফয়সালও থাকে বেগুনবাড়িতে। সন্ধ্যায় আড্ডার ফাঁকে এক বন্ধুর মোটরসাইকেল চেয়ে নেয়। এরপর ওই বৃদ্ধা নারীর সাথে ধাক্কা লাগে। ফয়সালের বাম পা ও ডান হাত ভেঙ্গে গেছে। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত যুবক জরুরি বিভাগে ভর্তি রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত