ইউসিবি ইনকাম প্লাস ফান্ডে বিনিয়োগকারীদের জন্য সাফল্যের নতুন অধ্যায়

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১২:১১ পিএম

ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত ইউসিবি ইনকাম প্লাস ফান্ড নতুন করে বিনিয়োগকারীদের জন্য সাফল্যের নজির স্থাপন করেছে। চলতি এক বছরের ব্যবধানে ফান্ডটি বিনিয়োগকারীদের জন্য চমকপ্রদ ১৯% রিটার্ন নিশ্চিত করেছে। ২০২৩ সালের জুলাইয়ে যাত্রা শুরু করার পর থেকে ফান্ডটির মোট রিটার্ন দাঁড়িয়েছে ৩০%, যা দেশের ফিক্সড ইনকাম বিনিয়োগ খাতে বিরল কৃতিত্ব হিসেবে ধরা হচ্ছে।

ফান্ডটি সম্পূর্ণরূপে সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করা হয়েছে, ফলে এখানে ডিফল্ট ঝুঁকির কোনো সম্ভাবনা নেই। এ ছাড়া বিনিয়োগকারীরা সহজে অর্থ উত্তোলনের সুবিধা ভোগ করতে পারেন এবং মূলধনের সুরক্ষার নিশ্চয়তাও রয়েছে। ঝুঁকি এড়িয়ে স্থিতিশীল আয়ের প্রত্যাশী বিনিয়োগকারীদের জন্য এটি সবচেয়ে বিশ্বাসযোগ্য ও নিরাপদ বিনিয়োগের পথ হিসেবে বিবেচিত হচ্ছে।

বর্তমানে ফান্ডটির আকার ২৮০ কোটি টাকারও বেশি, যা ইউসিবি ইনকাম প্লাস ফান্ডকে দেশের ফিক্সড ইনকাম ক্যাটাগরিতে সর্ববৃহৎ ফান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, ‘আমরা আমাদের বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সম্মানিত বোর্ড, সিনিয়র ম্যানেজমেন্ট ও সহকর্মীদের অব্যাহত সমর্থন ছাড়া এই সাফল্য সম্ভব হতো না। এই মাইলফলক আমাদের শৃঙ্খলাবদ্ধ বিনিয়োগ কৌশল এবং মূলধন সুরক্ষার প্রতি অঙ্গীকারের প্রতিফলন। সামনের দিনগুলোতে আমরা আরও উন্নত মানদণ্ড স্থাপন করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত