নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নে জেলা প্রশাসকের অনুমোদন (এনওসি) ছাড়াই হাউজিং কার্যক্রম পরিচালনার অভিযোগে পূর্বাচল উদ্যোগ সিটি নামে একটি হাউজিং কোম্পানির অফিস উচ্ছেদ করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় কোম্পানিটির অফিস উচ্ছেদের পাশাপাশি কয়েকটি সাইনবোর্ডও অপসারণ করা হয়। সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন জানান, জেলা প্রশাসকের অনুমোদন ছাড়া কোনো হাউজিং কার্যক্রম পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। এজন্যে অপসারণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক সেই রিকশাচালকের জামিন