জামালপুরের বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুলা মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত ও আহত হয়েছেন অন্তত ১০ জন। এ ঘটনায় পুলিশ মামুন মিয়া নামে একজনসহ চারজনকে আটক করেছেন।
রবিবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুলাল মিয়া ওই এলাকার সেকান্দর আলীর ছেলে।
আহতরা হলেন- নিহত দুলাল শেখের সহোদর ভাই নূরচাঁন মিয়া (৪০), হেলাল উদ্দিন (৪৫) ও কামাল হোসেন (২৮), বিল্লাল হোসেন (৪০), নঈম উদ্দিন (৫০) ও বিজয় (১৭) সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামের সেকেন্দার আলীর ছেলে রুপচাঁন আলীর সঙ্গে একই গ্রামের সওদাগর আলীর ছেলে বিল্লাল হোসেনের ৩৬ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে সকালের দিকে রুপচাঁন আলীর দখলে থাকা জমি জোরপূর্বক দখল করতে আসে সওদাগর আলীর ছেলে বিল্লাল হোসেন ও তার লোকজন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে দুলাল মিয়াসহ উভয় পক্ষের কমপক্ষে ১১ জন আহত হয়। পরে স্থানীয়রা দুলাল মিয়াসহ তাদেরকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত দুলাল মিয়ার ছেলে সজীব মিয়া জানান, পূর্ব শত্রুতার জেরধরে পরিকল্পিতভাবে বিল্লাল হোসেন ও তার লোকজন আমাদের জমি দখল করতে আসে এবং আমার বাবাকে হত্যা করেছে। আমরা এ হত্যার বিচার চাই।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জমি নিয়ে বিরোধের জেরধরেই সংঘর্ষ ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। এখন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
LIVE: কবিদের মতবিনিময় সভায় কথা বলছেন তারেক রহমান
সিলেটে পোষাপ্রাণী হাসপাতাল, ২৫ টাকায় বিশ্বমানের চিকিৎসা