মানিকগঞ্জের জেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডে উঠেছে দৌলতপুর উপজেলা। আজ রবিবার বিকেলে মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে মানিকগঞ্জ পৌরসভাকে ২-১ গোলে হারায় দৌলতপুর উপজেলা।
প্রায় ৩ হাজার দর্শকের উপস্থিতিতে মানিকগঞ্জ পৌরসভার বিপক্ষে প্রথমার্ধে ১ গোলে এগিয়ে ছিল দৌলতপুর উপজেলা। ৩১ মিনিটে মিয়াদের গোলে এগিয়ে যায় দৌলতপুর উপজেলা। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৯ মিনিটে) দৌলতপুর উপজেলার হয়ে আক্কাস ব্যবধান বাড়ান। ৫২ মিনিটে মানিকগঞ্জ পৌরসভার জেমি গোল ব্যবধান কমিয়ে আনেন। বাকি সময়ে দৌলতপুর উপজেলার রক্ষণে আর চির ধরাতে পারেনি মানিকগঞ্জ পৌরসভা।
মানিকগঞ্জ জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লার উদ্যোগে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ১৬ আগষ্ট শনিবার মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে শুরু হয়েছে মানিকগঞ্জ জেলা প্রশাসন ফুটবলের এই আসর।
মোট ৮ দলকে নিয়ে হচ্ছে এ ফুটবল টুর্নামেন্ট। নকআউট পদ্ধতির টুর্নামেন্টে ফাইনাল হবে ২৯ আগষ্ট।
সিংহাসন হারিয়ে নিজেকে খুঁজছেন বাবর
'বেবি এবি' উপাধি ব্রেভিসের চাপ বাড়িয়েছে : ম্যাক্সওয়েল