নওগাঁয় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৯:২৪ পিএম

নওগাঁর আত্রাই রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে মনিরুল ইসলাম (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনিরুল উপজেলার আমপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান, রবিবার কুড়িগ্রাম থেকে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি আত্রাই স্টেশন হয়ে নাটোরের দিকে যাচ্ছিলেন। রেললাইনের ওপর দিয়ে পার হওয়ার সময় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ওই লাইন দিয়ে যায়। তখন ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান মুনিরুল।

নিহত মুনিরুল মনিসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত