নোয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১২:০৮ পিএম

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। 

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৭টায় নোয়াখালীর সেনবাগের মোহাম্মাদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুরে পুকুরের পানিতে ডুবে দুই বোন অহি (৭) ও ছহি (৫) এর মারা যায়।

স্থানীয়রা জানায়, ভোরে ঘুম থেকে উঠে পরিবারের অগোচরে পুকুর পাড়ে গিয়ে পানিতে পড়ে দুই বোনের মৃত্যু হয়।

সেনবাগ মডেল থানার অফিসার ইনচার্জ এস এমন মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত