আইন উপদেষ্টা

ফেব্রুয়ারিতেই নির্বাচন, পেছানোর সুযোগ নেই

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০২:৩৫ পিএম

মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল স্পষ্ট জানিয়েছেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময়সীমা ফেব্রুয়ারি থেকে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর গুণগত মান এখনও পরিবর্তন হয়নি। তাই তারা বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। তবে নির্বাচনী সময়সীমা পিছানো হবে না। ইন্টারিম সরকার নির্ধারিত সময়েই নির্বাচন সম্পন্ন করতে দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ়প্রতিজ্ঞ আছি। আমাদের স্যার (প্রধান উপদেষ্টা) সর্বজন স্বীকৃত একজন বিশ্বপর্যায়ে নন্দিত মানুষ। উনি নিজে ঘোষণা করেছেন। তার এ ঘোষণা থেকে আমাদের পিছে আসার বিন্দুমাত্র চিন্তা নাই।

এছাড়া, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও নির্বাচন কমিশন (ইসি) সংস্কারে প্রাপ্ত সুপারিশ বাস্তবায়নে আগামী দু-এক মাসের মধ্যে নতুন আইন প্রণয়ন করা হবে বলে জানান তিনি। এ বিষয়ে আজ থেকেই কাজ শুরু হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত