বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এ ছাত্রসংসদ বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশনরত ৬ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অনশনের ৩য় দিন মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থানরত ২ শিক্ষার্থী আতিকুর রহমান ও রুম্মানুল রাজকে গুরুতর অবস্থায় শহরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। এর আগে আরো ৪ জনসহ সর্বমোট ৬ জনকে চিকিৎসা সেবার জন্য পাঠানো হয়।
জানা যায়, গত রবিবার (১৭ আগস্ট) শিক্ষার্থীদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা আমরণ অনশন কর্মসূচি পালন করতে থাকে। দীর্ঘদিন থেকে ছাত্রসংসদের দাবি করে আসছিলো বিভিন্ন ছাত্রসংগঠনসহ শিক্ষার্থীরা। তবে দাবি শক্তিশালী হয়ে উঠে গত ৫ আগস্টের পরে, তৎকালীন সমন্বয়ক, ছাত্রসংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থীরাসহ সবাই এই বিষয়ে দাবি উঠায়। দীর্ঘদিন দাবি জানিয়ে আসলেও কোনো বাস্তবায়ন না হওয়ায় অনশনে যায় শিক্ষার্থীরা। তৃতীয়দিনেও কোনো স্পষ্ট সিদ্ধান্ত আসেনি। তবে ১০ কার্যদিবসের সময় চেয়ে অনুরোধ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এ সিদ্ধান্তে ২ জন আমরণ অনশন ভেঙ্গে চলে যান। তবে অধিকাংশরা এ সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে নিজেদের অবস্থানে অনড় থাকেন। তাতে করে ৩ দিনে সর্বমোট আহত হন ৬ অনশনকারী।
অনশনের ২য় দিনে ৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে পাঠানো হয় হাসপাতালে। এ দিন অসুস্থ হন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আরমান হোসেন, সমাজবিজ্ঞান বিভাগের জাহিদ হাসান জয়, দুর্যোগ ব্যবস্থাপনা বিজ্ঞান বিভাগের মাহিদুল ইসলাম মাহিদ এবং ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের কায়সার।
আন্দোলনে ৩ দিন গুরুতর অসুস্থ হলে হাসপাতালে পাঠানো হয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রুম্মানুল ইসলাম রাজ ও অর্থনীতি বিভাগের আতিকুর রহমান।
এদিকে ২য় দিন প্রশাসনের লিখিত আশ্বাস মেনে নিয়ে অনশন ভাঙ্গেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শিবলি সাদিক ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুশফিকুর রহমান।
অনশন এবং অসুস্থতা নিয়ে অনশনরত শিক্ষার্থীরা দেশ রূপান্তরকে বলেন, আমাদের ভাইয়েরা ধীরে ধীরে সব অসুস্থ হয়ে পড়ছেন। তবু প্রশাসন, ইন্টেরিমের ঘুম ভাঙছে না। কেনো সিদ্ধান্ত আসতে এত দেরি। ইতিমধ্যে ৬ জন হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। কায়সারের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। জানিনা কতদিন এভাবে থাকতে হবে। আমরা স্পষ্ট সিদ্ধান্ত চাই।’’
অসুস্থতার বিষয়ে বিশ্ববিদ্যালয়ে কর্মরত চিকিৎসকরা বলেন, আমরা আমাদের মত চেষ্টা করছি। ২-৩ দিন থেকে না খেয়ে থাকার ফলে তাদের অবস্থার অবনতি হতে থাকে।’’
ইউক্রেন-রাশিয়া শান্তি চুক্তি: যে দাবিগুলো পুতিনের
বাংলাদেশের গণতন্ত্র কখনই মসৃণ ছিলো না: সাবেক মন্ত্রী দুলু
ডাকসুতে মনোনয়ন জমা দিয়েছেন ৬৫৮ জন