ঢাকার উত্তরার দিয়াবাড়ি হাটে গরু বিক্রি করে জাল টাকা পেয়ে প্রতারিত হয়েছিলেন বৃদ্ধ রইস উদ্দিন। তার কান্নায় কেঁদেছিল পুরো দেশ। সেই ঘটনা নজরে এসেছিল চিত্রনায়িকা অপু বিশ্বাসের। নিজ খরচে তিনি রইস উদ্দিনকে সৌদি আরব পাঠান পবিত্র ওমরাহ পালন করতে। এবার সেই রইস উদ্দিনের আমন্ত্রণে অপু বিশ্বাস যান তার গ্রামের বাড়িতে। মঙ্গলবার (১৯ আগস্ট) অপুর ফেসবুক আইডি থেকে একটি লাইভ করা হয় যেখানে অপু বিশ্বাসকে রইস উদ্দিনের বাড়িতে প্রবেশ করতে দেখা যায়। এ সময় তার সঙ্গে বেশ কয়েকজন ছিলেন।
রইস উদ্দিনকেও দেখা যায় অপু বিশ্বাসকে অভ্যর্থনা জানিয়ে বাড়িতে নিয়ে যেতে। আশেপাশের মানুষজনও অপু বিশ্বাসকে দেখতে ভিড় জমায়। লাইভের ক্যাপশনে অপু লিখেছেন, ‘রইস উদ্দিন চাচার সাথে সাক্ষাৎ।’ অপুর লাইভে মন্তব্য করতে দেখা গেছে অনেক ভক্ত অনুরাগীকে।
কেউ লিখেছেন, ‘ভালোবাসার একটা মানুষ।’ কারো মন্তব্য, ‘অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। ভালো থাকুন।’ অপুকে ধন্যবাদ জানিয়ে কেউ লিখেছেন, ‘আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি।’ অপু বিশ্বাসের জন্য দোয়া চেয়ে একজন লিখেছেন, ‘মাশাল্লাহ, আল্লাহ আমাদের প্রিয় অপু বিশ্বাসের জীবনের সব অশান্তি, বিপদ এই উছিলায় দূর করুক। আমিন।’
উল্লেখ্য, গত কোরবানির ঈদে রাজধানীর দিয়াবাড়ি হাটে নিজের লালন-পালন করা গরু বিক্রি করতে গিয়ে প্রতারণার শিকার হন রইস উদ্দিন। এক ক্রেতার কাছ থেকে তিনি পান ১ লাখ ২৩ হাজার টাকা, যার মধ্যে ১ লাখ ২১ হাজার টাকাই ছিল জাল। এ ঘটনায় হতাশায় কান্নায় ভেঙে পড়লে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।
মিডল্যান্ড ব্যাংকের ব্লাইন্ড নচ ‘টাকা পে কার্ড’ এর উদ্বোধন
সন্তান সম্ভবা স্ত্রী’র পাশে থাকতে ছুটি নিলেন মিরাজ