স্ত্রীকে হত্যার পর থানায় হাজির স্বামী

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৯:১৫ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা পর গভীররাতে থানায় হাজির হয়ে পুলিশের কাছে ধরা দিয়েছেন অভিযুক্ত স্বামী লতিফ মিয়া। সোমবার দিনগত রাত ২ টার দিকে তিনি মির্জাপুর থানায় হাজির হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে দুপুরে স্ত্রী রোজী বেগমকে হত্যা করেন তিনি।

মঙ্গলবার (১৯ আগস্ট) গ্রেপ্তার লতিফ মিয়াকে আদালতে সোপর্দ করলে তিনি হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। স্ত্রীকে পরকীয়া থেকে ফেরাতে না পেরে তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জবানবন্দিতে জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, লতিফ মিয়া দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রবাসে থাকা অবস্থায় তার স্ত্রী একজনের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ায়। বছর দুয়েক আগে লতিফ মিয়া দেশে এসে তার স্ত্রীকে সংশোধন করার চেষ্টা করেন।

কিন্তু তার স্ত্রী কৌশলে পরকীয়া প্রেম চালিয়ে যায়। এসব নিয়ে তাদের মধ্যে মনোমালিন্যর জেরে তার স্ত্রী রোজি বেগম বাবার বাড়ি চলে যায়। রবিবার পারিবারিক শালিসের মাধ্যমে তাকে নিজ বাড়িতে ফিরিয়ে আনেন লতিফ মিয়া।

মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, লতিফ মিয়াকে গ্রেপ্তারের জন্য কিছু কৌশল অবলম্বন করার তিনি রাতেই থানায় হাজির হন। হত্যার দায় স্বীকারও করেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত